বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সুন্দরবন ভ্রমণে গিয়ে ঢাবি ঢাবি শিক্ষক আতাউর রহমানের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সুন্দরবন ভ্রমণে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবন এলাকায় অবস্থান করা আলাস্কা জাহাজের কেবিনে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকদের ট্যুর (ভ্রমণ) চলাকালে এমন ঘটনা ঘটে।

ড. ওমর ফারুক বলেন, অধ্যাপক আতাউর রহমান স্যার আর আমাদের মাঝে নেই। উনি আজ সকালে ইন্তেকাল করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকরা সুন্দরবনে ঘুরতে এসেছি। বর্তমানে আলাস্কা জাহাজে অবস্থান করছি। রাতেও জাহাজেই ছিলাম। আতাউর রহমান স্যার উনার কেবিনেই ছিলেন। সকালে আমরা শুনতে পেলাম উনি আর নেই।

তিনি আরও বলেন, সম্ভবত কার্ডিয়াক অ্যাটাকজনিত কারণে তার মৃত্যু হয়েছে, আপাতত এটাই ধারণা করা হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত। আমাদের ট্যুর স্থগিত করা হয়েছে। এখন আমরা মংলার দিকে ব্যাক করছি।

 

জানা যায়, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আত্মপ্রকাশ হওয়া শিক্ষকদের প্লাটফর্ম ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) আহবায়ক ছিলেন অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com