বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আগামী মাসে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এ বিশ্বকাপে বাংলাদেশ সি গ্রুপে খেলবে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে (তিনটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে)। তবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে চিঠি দিয়ে বিষয়টি এরই মধ্যে জানিয়ে দিয়েছে বিসিবি। কেবল তাই নয়, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের বিষয়টিও পর্যালোচনা করছে সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবি পরিচালনা পর্ষদ গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে ভ্রমণ করবে না।’ পর্ষদের এ সিদ্ধান্ত আইসিসিকে এরই মধ্যে জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। ‘এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, টুর্নামেন্টের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হয়।’ এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটার, টিম অফিসিয়াল, বোর্ড সদস্য ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করে বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সাড়া দেবে।  বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ইতিহাস গড়ে সবচেয়ে বেশি অর্থে কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান (৯ কোটি ২০ লাখ রুপি)। তবে রাজনৈতিক উত্তেজনার কাছে নতি স্বীকার করে মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা। এরপর দুই প্রতিবেশী দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। কোন প্রক্রিয়ায়, কোন পথে সিদ্ধান্ত নেওয়া হবে তা পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com