মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে গতকাল মঙ্গলবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করেছে সেনাবাহিনী। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, ঢাকা পুরনো বিমানবন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান দিয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।








