মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পরিস্থিতি পর্যবেক্ষণে ইসি, উপজেলা অফিসগুলোকে সতর্ক থাকার নির্দেশ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন বলে মনে করছে ইসি। নির্বাচন কমিশনার এগুলোকে এখনো ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে মনে করছে।

 

গতকাল বিকেলে মোবাইল ফোনে ওসমান হাদিকে গুলির ঘটনায় কমিশনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ কালের কণ্ঠকে বলেন, ‘কমিশন এই মুহূর্তে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই স্পেসিফিক ঘটনা একটা তদন্তাধীন ব্যাপার। তদন্ত করে দেখা যাক, এ ঘটনায় কে বা কারা জড়িত ছিল। আপনারা হয়তো এটা মনে করবেন যে যেহেতু নির্বাচনের তফসিলের পরপরই এই ঘটনা ঘটেছে, কাজেই নির্বাচনের সঙ্গে এটা জড়িত।

অথবা যেহেতু উনি একজন সম্ভাব্য প্রার্থী, কাজেই এটা হয়তো নির্বাচনের পরিবেশটাকে বা নির্বাচন ভণ্ডুল করার একটা চেষ্টা হতে পারে। এটা আপনাদের মনে হতে পারে। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে এ বিষয় নিয়ে এখন কোনো কিছু বলব না। আমরা বলব, তদন্ত করে দেখা হোক।
এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এবং তাদের কী উদ্দেশ্য ছিল, এটা যদি বের হয় তাহলেই আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।’ 

তিনি আরো বলেন, ‘যদি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চান আমরা আপাতত বলব যে একটা ঘটনা ঘটেছে; এই ঘটনাকে আমরা এখনো বিচ্ছিন্ন ঘটনাই বলতে পারি।’ লক্ষ্মীপুরের একটি নির্বাচন অফিসে আগুন দেওয়া হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখবেন? এই প্রশ্নে এই কমিশনার বলেন, ‘এখন আমরা নির্বাচন করার জন্য একেবারে বদ্ধপরিকর। আমরা দেখেছি যে আজ (শনিবার) সরকার সব দল নিয়ে বসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় যাঁরা রয়েছেন তাঁদের নিয়েও বসছে।

উনারা নিশ্চয়ই নির্দেশ দেবেন।’ 

এখন তো প্রশাসন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলে এসেছে। তফসিলের পর তো সেটিই ঘটে থাকে, এমন বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এই তত্ত্বাবধান বলতে কিন্তু এই নয় যে তাদের বিভাগের কাজ তারা করবে না। এই যে একটা ঘটনা ঘটেছে, পুলিশ ঝাঁপিয়ে পড়েছে। তত্ত্বাবধান বলতে আমাদের কাছ থেকে কোনো অনুমতি লাগবে বা আমাদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে, এ ধরনের কিছু না। তবে আমাদের কাছ থেকে এই বার্তা সব সময় আমরা দিয়ে আসছি যে নির্বাচনের পরিবেশ ভঙ্গ করতে পারে বা নির্বাচনের যাত্রাকে কেউ বিঘ্নিত করতে পারে, এ ধরনের কোনো অশুভ বা অন্যায্য কোনো ঘটনা যদি ঘটে তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেখানে পদক্ষেপ গ্রহণ করবে। কমিশন এই মুহূর্তে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমাদের উপজেলা ইলেকশন অফিসগুলোকে সতর্ক থাকতে বলেছি।’

এর আগে হাদির ওপর গুলির ঘটনায় গত শুক্রবার থেকেই পুলিশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com