বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রয়াত কর্পোরাল রিপেন চাকমার সামরিক মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

৭ নভেম্বর  সিএমএইচ ঢাকায় মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত কারণে সেনাবাহিনীতে চাকুরীরত কর্পোরাল রিপেন চাকমা মৃত্যুবরণ করেন।

তিনি সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল, যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন এবং তাঁর অসুস্থতার জন্য গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

কর্পোরাল রিপেন চাকমার বাড়ি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার উলুছড়ি এলাকায়। গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে মৃতদেহ যথাযথ মর্যাদায় তাঁর নিজ এলাকায় নিয়ে যাওয়ার পর পূর্ণাঙ্গ সামরিক মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তাঁর মৃতদেহের প্রতি সম্মানিত সেনাবাহিনী প্রধানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com