শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ‘ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে এক আলোচনা সভায় তারা এ তথ্য জানান।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ‘ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে এক আলোচনা সভায় তারা এ তথ্য জানান।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলোজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. লায়লা শিরিন, জাতীয় প্রেস ক্লাবের ট্রেজারার বখতিয়ার রানা, আমরা নারীর প্রতিষ্ঠাতা এবং চিফ কো-অর্ডিনেটর এম এম জাহিদুর রহমান বিপ্লব, আমরা নারীর এক্সিকিউটিভ কমিটির মেম্বার রোকসানা আকতার রুপি প্রমুখ।
ডা. মো. খাদেমুল বাসার তার বক্তব্যে বলেন, ব্রেস্ট ক্যানসারে যখন কেউ আমাদের কাছে চিকিৎসা নিতে অনেকে দেরি করে আসে। ব্রেস্টে ব্যথাসহ কোন চাকা যদি থাকে তাহলে তাতে ভয়ের কিছু নেই। বরঞ্চ যে চাকায় ব্যথা নেই, সেটা নিয়েই আমাদের ভয় বেশি।
অধ্যাপক ডা. লায়লা শিরিন তার বক্তব্যে বলেন, অনান্য দেশে ব্রেস্ট ক্যানসারে এফেক্টেট বেশি কিন্তু মৃত্যু হার কম। তারা কেউ চিন্তাই করে না, ব্রেস্ট ক্যানসারে আমি মারা যাব। ব্রেস্ট ক্যানসারে কেউ মারা যায়, এই কনসেপ্টটাই বিদেশে নেই।
তিনি আরও বলেন, আমরা ক্যানসার সচেতনতাবিষয়ক এ ধরনের অনুষ্ঠান আরও করবো। ছেলেদের প্রোস্টেট ক্যানসার বিষয়েও আমরা অনুষ্ঠান আয়োজন করবো। আমাদের গড় আয়ু বেড়েছে, সাথে রোগ বালাইও বেড়েছে। ক্যানসার হলে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। আমরা যদি আগে থেকে সচেতন হতে পারি, প্রতিরোধ করতে পারি, তাহলে সবার জন্যেই মঙ্গল।
অনুষ্ঠানে বক্তারা ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে নিয়মিত নিজেদের ব্রেস্ট নিজেরা পরীক্ষা এবং চিকিৎসকের মাধ্যমে স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আরকেআর/এএটি