বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাতীয় নির্বাচন যথাসময়ে হবে

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ থামাতে পারবে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যে যত কিছুই বলুক না কেন, কোনো কাজ হবে না, দেশে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে। দলীয় প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় কাজ করছেন। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য কিছু লোক অপপ্রচার চালাচ্ছে। তাদের কথায় কোনো কাজ হবে না।

গতকাল শুক্রবার নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, নিজেও এক সময় সাংবাদিকতা করেছি। সাংবাদিকতার ক্ষেত্রে শিক্ষা কোনো বিষয় নয়। তবে তাকে সাংবাদিকতার নিয়মকানুন সম্পর্কে জানতে হবে। সাংবাদিকরা মালিকদের কাছ থেকে তেমন কোনো সুযোগ-সুবিধা পান না। বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন মালিকরা জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়মিত ভেতন-ভাতা দিচ্ছেন না। সাংবাদিকতার একটি কার্ড ধরিয়ে দিয়ে অনেকটা বিনা পারিশ্রমিকেই কাজ করিয়ে নিচ্ছেন। অথচ তারাই বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের অধিকার নিয়ে বড় বড় কথা বলেন। নিজেদের অধিকার আদায়ের জন্য সাংবাদিকদের একজোট হয়ে কাজ করতে হবে।
এ সময় নেত্রকোনা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com