মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

উল্টো পথে অটোরিকশা, বাসের চাপায় নিহত ২

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা দেওহাটা আন্ডারপাসের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রহিজ উদ্দিন সিকদার (৪৬) ও যাত্রী রশিদ দেওহাটা গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওহাটা এলাকায় আন্ডারপাসের যানজট এড়িয়ে যেতে উল্টো পথে আন্ডারপাসে ওপর উঠেন অটোরিকশাচালক রহিজ উদ্দিন।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস আন্ডারপাস দিয়ে পার হওয়ার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে রিকশা চালক ও যাত্রী উভয়ই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, অটোরিকশা চালক মহাসড়কের উল্টো পথে দেওহাটা আন্ডারপাসে ওঠেন।

এ সময় টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটকের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com