মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, বিএনপি ভেসে আসা দল নয়, অবজ্ঞা করে দেখবেন না। রাজপথে নামলে ফল ভালো হবে না।

কোনো টালবাহানা না করে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি।

দলের প্রয়াত স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান রাজনীতিক তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে যশোরে আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

জেলা বিএনপির আয়োজনে মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল ময়দান) এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

বিএনপি মহাসচিব বলেন, দেশে কিছু রাজনৈতিক দল ঘেরাও কর্মসূচির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা সব সময়ই দেশকে অস্থিতিশীল, ভিন্ন পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। কিন্তু জনগণ কোনো ষড়যন্ত্র মানবে না।

জনগণ চায় একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচনের আগে গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের স্পষ্ট বার্তা—জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট নয়। প্রয়োজনে একই দিন গণভোট করতে হবে।’ বিএনপি মহাসচিব আরো বলেন, ‘ফ্যাসিবাদের বিদায়ের পর দেশে গণতন্ত্র উত্তরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে সত্যিকারভাবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের শপথ নিতে হবে।
 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com