মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মানবাধিকার সমতা-ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, মানুষের সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার অধিকার দেয় মানবাধিকার। মানবাধিকার সমাজের সর্বস্তরে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে। এটি নিশ্চিত করে যে আইনের চোখে সবাই সমান এবং সরকারি নিয়োগ ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রেও সমতা বজায় থাকবে।

মানবাধিকার জাতি, ধর্ম, লিঙ্গ বা অন্য কোনো পরিচয়ের ভেদাভেদ ছাড়াই সব মানুষের জীবন, স্বাধীনতা ও মর্যাদার অধিকার সুরক্ষিত করে। 

গতকাল বুধবার রাজধানীর একটি কনভেনশন হলে মানবাধিকার খবর আয়োজিত ‘মানবিক মানুষ সম্মাননা-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানবাধিকার খবর সম্পাদক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সচিব মার্গুব মোর্শেদ, মানবাধিকার সংগঠক রেজোয়ানা বাশার ও নাসরিন হেলালী বক্তব্য দেন।

কাদের গনি চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছর পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

সোনার বাংলাকে পরিণত করা হয়েছিল মৃত্যু উপত্যকায়। ফ্যাসিস্ট শেখ হাসিনার ভয়ংকর সময়ে দেশের মানুষ ছিল অধিকারহারা। দেশে গণতন্ত্র ছিল না। মানবাধিকার ছিল না।
আইনের শাসন ছিল না। ভোটাধিকার ছিল না। বাকস্বাধীনতা ছিল না। গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। ন্যায়বিচারের ব্যাংক হয়ে পড়েছিল দেউলিয়া।
 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com