মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি : সারজিস

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ এখন এক সংকটময় সময় পার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফেরার একটি সুযোগ, আর সেজন্য অনেক অমতের মাঝেও রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য প্রয়োজন।

তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আগামীর বাংলাদেশে জনগণ আর কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না উল্লেখ করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই। 

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, তাদের শাপলা প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে ইসি। শাপলা না দিয়ে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে কমিশন। তবু এনসিপি শাপলা কলি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছে।

তবে একই ধরনের আচরণ ভবিষ্যতেও করলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট তৈরি হবে। ইসি যদি আগের মতো কোনো দলীয় কমিশনে পরিণত হয়, তাহলে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতোই। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com