মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নাচোল ইউএনওর বাবা মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে নিজের চাচা-চাচীকে বাবা-মা সাজানোর অভিযোগ খতিয়ে দেখতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা ইউএনও মো: কামাল হোসেনসহ পরিবারের ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ইউএনও কামাল হোসেন মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয়ে প্রতারণা করে কোটা সুবিধা নিয়ে বিসিএসে চাকরি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে চাকরিসহ বিভিন্ন সুবিধা নেয়ার একাধিক অভিযোগে দুদকের তদন্ত চলমান রয়েছে। তাই এ বিষয়ে কমিশন থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছরের ২৬ ডিসেম্বর কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারসূত্রে জানা যায়, কামাল হোসেন ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সুবিধা পেতে নিজের জন্মদাতা বাবা-মা মো: আবুল কাশেম ও মোছা: হাবীয়া খাতুনের পরিবর্তে চাচা মো: আহসান হাবীব (বীর মুক্তিযোদ্ধা) এবং চাচী মোছা: সানোয়ারা খাতুনকে বাবা-মা হিসেবে উল্লেখ করেন।

এই জালিয়াতির মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন বলে তদন্তে প্রমাণ মিলেছে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন।

এর আগে তিনি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এবং নওগাঁর আত্রাই উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুদকের চলমান তদন্তে আসামি কামাল হোসেনসহ তার প্রকৃত বাবা-মা ও চাচা-চাচীর ডিএনএ পরীক্ষা করার অনুমোদন দিয়েছে কমিশন। আদালতের অনুমতি নিয়ে শিগগিরই পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

page-top-ad
নাচোল ইউএনওর বাবা মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত | দৈনিক নয়া দিগন্ত

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com