মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার ও ষড়যন্ত্র দৃশ্যমান: তারেক রহমান

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২ নভেম্বর) গুলশানের লেকশোর হোটেলে প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “শুধুমাত্র বিএনপির পরাজয় ঠেকাতে পতিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। দেশের নির্বাচন ব্যবস্থাকে বিগত ১৫ বছর সম্পূর্ণ ধ্বংস করেছে। উদ্বেগের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদীতে বিশ্বাসী প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জনগণের মধ্যে কখনও কখনও নির্বাচন হবে কিনা এমন প্রশ্নও দেখা দিয়েছে। এ ধরনের সংশয় গণতন্ত্র উত্তরণের পথে সংকট তৈরি করতে পারে।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, “একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়েছে। একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে, অপর দিকে সরকারকেও সহযোগিতা করে আসছে। কিন্তু নতুন নতুন শর্ত জুড়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করা হচ্ছে। এর পরিণতি সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।”

নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য দেশব্যাপী বিএনপি প্রার্থী বা সমর্থিত প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকেও আসন দেওয়া হয়েছে।”

তিনি নেতাকর্মীদের সতর্ক করেন, “আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচারেরা ওত পেতে আছে। নিজেদের মধ্যে বিবাদ-বিরোধ না রাখতে হবে, যাতে প্রতিপক্ষ সুযোগ নিতে না পারে। দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান দিয়ে দেশ ও জনগণের স্বার্থে মেনে চলা উচিত।”

তারেক রহমান প্রবাসীদের ভোট নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রথমবার ভোটের সুযোগ প্রবাসীদের জন্য সম্মানজনক। নির্বাচন কমিশনকে এর জন্য সাধুবাদ জানাই। নারীদের সমস্যা সমাধানে দলীয় নেত্রীদের কাজ করা জরুরি।”

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com