বিবৃতিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দীর্ঘ কয়েক মাসের ঐকান্তিক পরিশ্রমের ফসল এই সনদ, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।তবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতেই নতুন করে অনৈক্যের সুর শোনা যাচ্ছে, যা জাতির জন্য উদ্বেগের।৫৩ নাগরিক মনে করেন, জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দল, সুধীসমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ঐকমত্য না আসা পর্যন্ত কমিশনের কার্যক্রম চলমান রাখা উচিত। তাঁদের মতে, অনেক দেশ সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বছরব্যাপী আলোচনা চালিয়ে যায়—বাংলাদেশেও বর্তমান সংকট কাটাতে এমন উদ্যোগ প্রয়োজন।








