গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধান বদলায় না। জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না। কাজেই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য নির্বাচন প্রয়োজন। গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের তিন দিনব্যাপী পঞ্চম জাতীয় সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমরা বিশ্বাস রাখি, এ দেশের মানুষ সারা দুনিয়ার মানুষের সঙ্গে একাত্ম হয়ে এই সমাজ নির্মাণ করতে পারবে। সে কারণে আমরা মুক্তিকামী সামাজিক গণতন্ত্রের জন্য লড়াই করি।’