কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় উভয় পক্ষের আলাপচারিতায় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা হয়। গতকাল পুলিশ সদর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের উপদেষ্টা লিনফোর্ড এনড্রুজ।