মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় আদালত দুই জনকে ১০ বছ‌র এবং অপর একজনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। পাশাপা‌শি তাদের  তিনজনকে অর্থদন্ড, অনাদায়ে পৃথক মেয়াদের সাজা দেওয়া হয়। বৃহস্প‌তিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়‌টি নি‌শ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়া‌ছিন আলী।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে-মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল হক বিশ্বাস এবং চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাস। তাদের দু’জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামি দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রাক্তন অফিসার (অগ্রিম) এস এম ইমদাদুল হককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় চলাকালে আসামি এস এম ইমদাদুল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তবে, অপর আসামি মো. রবিউল হক বিশ্বাস ও মো. শফিউল হক বিশ্বাস পলাতক রয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com