সাপাহার-পোরশা (নওগাঁ) : গতকাল মঙ্গলবার দুপুরে পোরশার উপজেলা সদর নিতপুর কাপালীর মোড়ে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান হাবিব (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও গোপিনাতপুর গ্রামের সামাদের (চাক্কু) ছেলে।








