তিনি আরো বলেন, ‘আমরা যদি সুযোগ পাই, মায়েদের বাড়তি সম্মান দেব—এটা হবে তাঁদের প্রতি ইনসাফ। একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন, আবার কর্মক্ষেত্রেও দায়িত্ব পালন করছেন। আমারও আট ঘণ্টা, তাঁরও আট ঘণ্টা—এটা অবিচার নয় কি? আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ তাঁদের কর্মঘণ্টা কমিয়ে দেব, যাতে মা হিসেবে তাঁরা সন্তানের হক আদায় করতে পারেন।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যদি আট ঘণ্টার জায়গায় পাঁচ ঘণ্টা করি, মায়েরা এতই দায়িত্বশীল যে তাঁরা চিন্তা করবেন—সরকার যে সম্মান দিয়েছে, তার প্রতিদান হিসেবে আট ঘণ্টার কাজ পাঁচ ঘণ্টায় শেষ করা আমাদের দায়িত্ব।