মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শিক্ষাব্যবস্থা সময়ের সঙ্গে মিলিয়ে ঢেলে সাজানো হবে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
তারেক রহমান
বাংলাদেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুনর্গঠনের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে দেশে সংস্কারের জন্য ৩১ দফা প্রণয়ন করেছি। এতে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের কথাও বলা হয়েছে। দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়োপযোগী করে তুলতে শিক্ষাবিদদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞদল গঠন করা হয়েছে।

তারেক রহমান বলেন, ‘আমি দেশে ফিরলে আশা করি সবার সঙ্গে সরাসরি বসে আবারও এ বিষয়ে কথা বলতে পারব, কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নেব, কিভাবে শিক্ষাকে আরো যুগোপযোগী করব।’বিকেল সাড়ে ৪টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জীবনে সফলতার কোনো শর্টকাট পথ নেই।এখন তোমাদের হাতে নানা ইলেকট্রনিক গ্যাজেট আছে, যা অনেক সময় পড়াশোনায় মনোযোগ নষ্ট করে। সামাজিক যোগাযোগ মাধ্যম নানা প্রলোভন দেখায়। এসব উপেক্ষা করে যারা এ মেধাবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়েছ, তোমরাই মেধাবী। আমি বিশ্বাস করি, তোমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে।তিনি আরো বলেন, ‘যারা বিভিন্ন কারণে এ পরীক্ষায় অংশ নিতে পারোনি, তারাও মেধাবী। প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা লুকিয়ে থাকে। আমাদের লক্ষ্য হবে সেই সুপ্ত প্রতিভা খুঁজে বের করে বিকাশে সহায়তা করা। যে কিরাতে ভালো, যে হাদিসে ভালো, যে অঙ্কে ভালো কিংবা যে খেলায় ভালো—সবাইকে নিজের জায়গায় বিকাশের সুযোগ দিতে হবে।’

তারেক রহমান আয়োজক প্রতিষ্ঠান খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তারা একটি বিশাল সামাজিক দায়িত্ব পালন করেছে।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনব। তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।’

আয়োজকরা জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে পাকুন্দিয়া উপজেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী গত ১৬ আগস্ট মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নেয়। সেই পরীক্ষার ফলাফল গতকাল ঘোষণা করা হয়। চারটি ক্যাটাগরিতে ৪০ জন শিক্ষার্থীকে মেধা পুরস্কার দেওয়া হয়।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com