মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সব জাতিগোষ্ঠীকে নিয়ে রেইনবো নেশন গড়বে বিএনপি

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফার ঘোষণায় খুব পরিষ্কার করে বলেছেন যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করব। অর্থাৎ যে জাতিতে দেশের সব সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়ে অবদান রাখতে সক্ষম হবে।’

গতকাল শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারো সম্প্রদায় আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা উদযাপন-২০২৫’ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি গারো সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আগামীতে বিএনপি সরকারে এলে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করা হবে।প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি-ঐতিহ্য রক্ষা করা এবং তাদের সমস্যা সমাধানের পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছেন। বিএনপি আগামীতে সরকারে এলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন করা হবে। একই সঙ্গে সরকারিভাবে গারোদের ‘ওয়ানগালা’ উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।

তিনি বলেন, ‘আমাদের মূল ধারার সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে এক হওয়ার চেষ্টা করতে হবে।মনমানসিকতাকে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের উঠে দাঁড়াতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে জন্যই বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে চিহ্নিত করেছেন। এর একটাই উদ্দেশ্য, শুধু বাঙালি নয়, বাংলাদেশে তাদের একটা স্বীকৃতি দেওয়া যে আর যেগুলো আদিবাসী আছে, জাতিগোষ্ঠী আছে, তাদেরও সেই স্বীকৃতি তিনি দিয়েছেন। তখন থেকেই আমরা গারো সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছি।গারো কৃষ্টি-সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। বিএনপির দায়িত্ব হচ্ছে সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা। সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয়, তার ব্যবস্থা করা।’অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গারো সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘আপনারা নিজেদের দুর্বল মনে করবেন না। আপনারা সংখ্যায় কম হতে পারেন, তবে আমরা আপনাদের ভাই, আমরা বাংলাদেশি, আমরা আপনাদের পাশের মানুষ।আমাদের ওপর বিশ্বাস রাখেন। আপনাদের যেকোনো অসুবিধা, দাবি আমার কাছে বলবেন। এতটুকু বলতে পারি, আপনাদের প্রতিনিধি সংসদে যা বলবেন, ইনশাআল্লাহ কোনো অংশে আপনাদের পক্ষে কম দাঁড়াব না।’

সঞ্চয় নাফাকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির পরিচালক বাপন মানকিন, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিটসিল প্রমুখ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com