মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ভিক্টোরিয়া কলেজ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ও টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকরা।

ঘটনার প্রতিবাদে ও শিক্ষা ক্যাডারের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দাবির প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি পালন করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।বেলা ১১টায় কলেজের ডিগ্রি ও উচ্চমাধ্যমিক শাখায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজু আহাম্মদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপনসহ অন্য শিক্ষকবৃন্দ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com