ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার গত মাসে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে।আইআরআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) মোতায়েনের লক্ষ্য নির্বাচনী প্রস্তুতির বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করা।








