মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক মাইলফলক: ইইউ রাষ্ট্রদূত

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বাংলাদেশে রাজনৈতিক সংস্কার ও ঐক্যের পথে ‘জুলাই সনদ’ স্বাক্ষরকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, এই সনদ ২০২৬ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাইকেল মিলার লিখেছেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। এটি মৌলিক সংস্কার বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐকমত্যের প্রতিফলন।’

ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, ‘এটি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ২০২৬ সালের নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, এটি তারই প্রমাণ।’

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল অংশ নেয়। সেখানে মাইকেল মিলারের উপস্থিতি বাংলাদেশের গণতন্ত্র ও শাসনব্যবস্থা সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতার ইঙ্গিত দেয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com