আদালত প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে গঠিত ৬৫টি বেঞ্চে রোববার থেকে বিচার কার্যক্রম শুরু হয়েছে।
গত ২৫ অগাস্ট হাই কোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়েছে। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের বিচারিক দায়িত্ব দেওয়া হয়েছে পুনর্গঠিত বেঞ্চে।