মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভোটের পরিবেশ চান ভোটাররা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

দেশের সার্বিক পরিস্থিতিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে কি না—এ নিয়ে ভোটার ও সাধারণ মানুষের মনে কিছুটা সংশয় রয়েছে। তবে ভোট দেওয়ার জন্য সব শ্রেণি-পেশার মানুষ মুখিয়ে আছেন। তাঁরা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান।

সাধারণ ভোটাররা চান সৎ, যোগ্য, এলাকার উন্নয়নে উৎসাহী প্রার্থীকে জয়যুক্ত করতে।আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনার বিষয়ে জানতে গত ৪ অক্টোবর শেরপুর জেলার সাধারণ ভোটারদের সঙ্গে আলাপকালে তাঁরা এই অভিমত দেন। শেরপুর সদর উপজেলার ফটিয়ামারীর বাসিন্দা কলেজ শিক্ষক মো. আসাদুজ্জামান রূপম (৩৮) বলেন, ব্যক্তিগতভাবে সৎ, উন্নয়নকাজে উৎসাহী প্রার্থীকে ভোট দিতে চাই। তবে নির্বাচন যেন অবাধ, সুুষ্ঠু, বাধাহীন হয় সেটা আমরা দেখতে চাই। অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান জোরদার করতে হবে।

যাঁদের বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ ও মামলা রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করাও দরকার।

শহরের নবীনগরের রিকশাচালক মো. শফিকুল ইসলাম (৫৬) বলেন, ‘যিনি দেশের সম্পদ লুটপাট করবেন না, সন্ত্রাস-গুণ্ডামি করবেন না, আমরা তেমন প্রার্থীকে সমর্থন করব। দেশে যেভাবে খুনাখুনি, মারামারি, চুরি-চামারি বাড়ছে, বিভিন্ন দলে ঝগড়া চলছে, সময়মতো ভোট হবে কি না—এ নিয়েও আমরা চিন্তিত।

রক্ষা করবেন, তেমন প্রার্থীকে ভোট দেব। এবার আমরা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। নানা কারণে তরুণ ভোটারসহ দীর্ঘদিন ধরে অনেকেই ভোট দিতে পারেননি। ভোটে যেন সব জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, তেমন নির্বাচন চাই।

তিনি বলেন, ভালো ভোট করার জন্য এবার ভোটকেন্দ্র বাড়ানো দরকার। প্রতিটি এলাকায় পাকা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ভোটাররা যেন সহজে এসব কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জনমনে ভোট নিয়ে আতঙ্ক দূর করতে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com