মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশের প্রয়োজনে দ্রুত সুষ্ঠু নির্বাচন দরকার

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য ব্যাকুল টাঙ্গাইলের ভোটাররা। তাঁরা বলছেন, ২০০৮ সালের পর গ্রহণযোগ্য কোনো নির্বাচন দেশে হয়নি। দেশের স্বার্থে তাঁরা দ্রুত নির্বাচন চান।

উত্তর জনপদের জেলা ঠাকুরগাঁওয়ের সাধারণ ভোটাররাও নির্বাচন নিয়ে তাঁদের ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন।তাঁরা চান তরুণ নেতৃত্ব ও শান্তিপূর্ণ ভোট।টাঙ্গাইল শহরের রিকশাচালক হুমায়ুন কবির বলেন, ‘আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। সরকার আসে সরকার যায়, আমাদের ভাগ্যের কি পরিবর্তন হয়? মন্ত্রী-এমপিরা শুধু প্রতিশ্রুতি দিয়ে চলে যান।

ঠাকুরগাঁওয়ের ভোটাররা চান তরুণ নেতৃত্ব ও শান্তিপূর্ণ ভোট : ​ঠাকুরগাঁও সদর উপজেলার নতুন ভোটার ও শিক্ষার্থী মিম জোর দিয়ে বলেন, ‘আমরা এমন প্রার্থী চাই যিনি শিক্ষিত, সৎ এবং তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করবেন। দুর্নীতিমুক্ত, আধুনিক চিন্তা-ভাবনার নেতৃত্বই আমাদের প্রত্যাশা।’

একই উপজেলার কৃষক আশরাফুল ইসলাম বলেন, ‘প্রার্থীকে হতে হবে জনদরদি এবং অবশ্যই তিনি কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পদক্ষেপ নেবেন। তিনি কেবল নির্বাচনের সময় নয়, সব সময় মানুষের পাশে থাকবেন।’

ইয়াসিন আলী মাস্টার বলেন, ‘আমরা ভয়ডর ছাড়া শান্তিপূর্ণ ভোট চাই। আমরা যেন স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটটি দিতে পারি। কোনো সংঘাত নয়, ভোট হোক উৎসবের মতো।’

সদর উপজেলার শিক্ষক হুমায়ুনের প্রত্যাশা ভোটের মাঠে সব দলের সমান উপস্থিতি থাকুক এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক। তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের কাম্য।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com