মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায়

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
আইন উপদেষ্টা
অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া আজ বুধবার পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এক ক্লিকে আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেলস অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে।একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে তিনি শুনেছেন। কোনো ধাপে টাকা দিতে হয়, কোনো ধাপে হয়রানি হতে হয়। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা (জামিননামা) জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com