মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ডেনমার্কের সহযোগিতা কামনা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীতে জামায়াত আমিরের কার্যালয়ে এই প্রাতরাশ বৈঠক হয়।

সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডেনমার্কের সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়।

জামায়াতের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। আলোচনার শুরুতে রাষ্ট্রদূত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

মিরপুরে আগুনে ১৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

এদিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল এক শোকবার্তায় তিনি বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

শ্রমজীবী মানুষের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান।

শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com