মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গাফিলতির কারণে যেন আর একটি প্রাণও হারাতে না হয়

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
তারেক রহমানের শোক

রাজধানীর মিরপুরে একটি তৈরি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ‌ যেন এই অগ্নিকাণ্ডে নিহত সব ব্যক্তির আত্মার মাগফিরাত দান করেন।’ একই সঙ্গে তিনি আল্লাহর কাছে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।গতকাল মঙ্গলবার রাতে এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই শোক প্রকাশ করেন। তিনি আরো বলেন, ‘এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সমাজে বারবার ঘটে চলেছে, প্রতিবারই কেড়ে নিচ্ছে অমূল্য প্রাণ এবং রেখে যাচ্ছে অসংখ্য প্রশ্ন ও বেদনার চিহ্ন। এই দুঃখজনক বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, কর্মক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এখনো একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে আহবান জানাচ্ছি, এ ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করুন এবং যারা দায়ী তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করুন।গাফিলতির কারণে যেন আর একটি প্রাণও হারাতে না হয়, তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।’শোক বার্তায় তারেক রহমান আরো বলেন, ‘যারা এই দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আমার গভীর সমবেদনা। যেসব পরিবার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের পাশে মানসিকভাবে ও মানবিকভাবে আছি।’

তিনি বলেন, ‘আমাদের সবার দায়িত্ব হলো, এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও ব্যবস্থা নিশ্চিত করা।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com