মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সাগর-রুনি হত্যা তদন্তে নজর ‘চুরি বা ডাকাতি’র দিকে

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
  • হত্যার সম্ভাব্য চারটি কারণের প্রমাণ মেলেনি
  • সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়। দায়িত্ব নিয়েই হত্যার পাঁচটি সম্ভাব্য কারণ নিয়ে তদন্ত শুরু হয়। এর মধ্যে চারটি কারণের কোনোটির তথ্য-প্রমাণ মেলেনি।

    চুরি বা ডাকাতির ঘটনা কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না এ ধরনের পরিষ্কার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

    তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, এই মামলায় টাস্কফোর্স গঠনের পর হত্যাকাণ্ডের সম্ভাব্য পাঁচটি কারণ নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। তবে প্রথমত পারিবারিক বা দাম্পত্য কলহের কারণে একজনকে হত্যার পর অন্যজন আত্মহত্যা করার প্রমাণ পাওয়া যায়নি। পেশাগত কারণে এই হত্যাকাণ্ড হয়েছে এ ধরনের কোনো তথ্য-প্রমাণও মেলেনি।

    এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক বলেন, বিষয়টি তদন্তাধীন।

    ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com