মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জামায়াত আমিরের সঙ্গে ইতালি আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূত। পৃথক বৈঠকে গণতন্ত্রের বিকাশ ও টেকসইকরণ, বিনিয়োগ এবং অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। গতকাল বুধবার সকালে জামায়াত আমিরের কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি।

আল-আজহারের অধ্যাপকের মৃত্যুতে শোক

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দিন অনুষদের বরেণ্য অধ্যাপক ড. আহমদ ওমর হাশেম (রহ.)-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াতের আমির। গতকাল বুধবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ড. আহমদ ওমর হাশেম (রহ.) আল-আজহার বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আরব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com