মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশ -তুরস্ক প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা জোরদারে একমত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর রহমান।

শুক্রবার (২২ আগস্ট) এই দুই সেনা কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার্সে বৈঠকটি হয় বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তারা বলেছে, দুই সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে একমত হন।জেনারেল মির্জা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি শিল্পখাতে সহযোগিতা সহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের ওপর জোর দেন।সাক্ষাৎকালে জেনারেল মো. ফাইজুর রহমান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

সূত্র: পাকিস্তান অবজারভার

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com