বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বিচারিক দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে মিসরের শীর্ষ সাংবিধানিক আদালত ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং দেশটির শীর্ষ সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারপতি বুলোস ফাহমি এসংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, সমঝোতা স্মারকে উভয় দেশের বিচারব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, অন্তর্ভুক্তি ও কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।








